১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের বাংলাবাজারে কামরুজ্জামান রতনের কর্মসূচিতে মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৮২ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের বাংলাবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাংলাবাজার এলাকার কাকন মার্কেটের মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর-ই জান্নাত রৌশনি। এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করার আহ্বান জানান। পাশাপাশি অন্যায় ও সহিংসতার শিকার হয়ে নিহতদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ আয়োজকদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জের বাংলাবাজারে কামরুজ্জামান রতনের কর্মসূচিতে মানুষের ঢল

Update Time : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫