
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কৃষকদের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি শস্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ শস্য বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় গজারিয়ার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে সরিষা ও ধানের বীজ বিতরণ করা হয় নেতাকর্মীদের মাধ্যমে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যনএ কে এম গিয়াস উদ্দিন মাসুদ ফারুক, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হক মুন্না, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদুর রহমান জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলরর সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রুমি, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক নুরুল ইসলাম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠিত শস্য বিতরণ কার্যক্রম সম্পর্কে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের সামান্য সহায়তা করা সম্ভব হয়েছে। স্থানীয় কৃষকরাও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান
Reporter Name 









