
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংসদ): মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আজ অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী গ্রামীণ ঐতিহ্য ‘পলো দিয়ে মাছ ধরা উৎসব’। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই লোকজ সংস্কৃতি এখনও কার্তিক ও অগ্রহায়ণ মাসে উৎসবমুখর পরিবেশে পালন করে আসছেন এলাকাবাসী।এই ঐতিহ্যবাহী উৎসবে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন সহ স্থানীয় মৎস্যজীবী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।খালজুড়ে পলো হাতে দলবদ্ধভাবে মাছ ধরতে নেমে পড়েন তারা। মুহূর্তেই পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। ছোট-বড় নানা প্রজাতির মাছ ধরা পড়েঅংশগ্রহণকারীদের হাতে, আর তা ঘিরে তৈরি হয় এক অন্যরকম গ্রামীণ উচ্ছ্বাস।স্থানীয়দের মতে—শুধু মাছ ধরা নয়, পলো উৎসব গ্রামীণ ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও লোকজ ঐতিহ্যকে ধরে রাখার এক অনন্য বহি:প্রকাশ।এদিকে, বাংলার গ্রামীণ ঐতিহ্য ও হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন।তিনি মনে করেন—এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের সামনে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক শেকড় তুলে ধরে এবং প্রাচীন ঐতিহ্যকে আগামীর জন্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Reporter Name 









