
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়নের পুরান বাউসিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন (৭৭) পিতা মাতবর আলী, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল, আজ সকাল ৭টায় বাংলাদেশ সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর ১০ মাস ৫ দিন।মরহুম গিয়াস উদ্দিন একজন গর্বিত মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তিনি এক পুত্র, এক কন্যা, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।আজ বাদ আছর পুরাণ ভাইসা বড় মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মৃত্যুতে গজারিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থ্যার থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।আল্লাহ তাআলা মরহুমের রুহের মাগফিরাত দান করুন—আমিন।
Reporter Name 









