০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য @ কামরুজ্জামান রতন

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৯৩ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃ“আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ”—এ কথা দৃঢ়তার সাথে জানিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বলেছেন, “জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে যাব। আমি ও আমার কোনো নেতাকর্মী যদি ভুল করি, জনগণ আমাদের প্রকাশ্যে সমালোচনা করতে পারবেন।”বুধবার (৫ নভেম্বর) দুপুরে গজারিয়ার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন জে.এম.আই রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।কামরুজ্জামান রতন আরও বলেন, “বেশ কয়েক মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও মুন্সীগঞ্জ-৩ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আজও পর্যন্ত ফুলদী নদীর ওপর সেতু হয়নি, গজারিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে গুয়াগাছিয়া ইউনিয়ন। আমি যদি সংসদে যেতে পারি, আমার প্রথম কাজ হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ ও গুয়াগাছিয়ার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ চেষ্টা করব।”সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমার জানামতে মুন্সীগঞ্জ-৩ আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে না। এই আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগত কারণে প্রাথমিক তালিকায় নাম না থাকলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিগগিরই বিএনপি এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করবে।”এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য একে এম গিয়াস উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী চেয়ারম্যান, মাসুদ ফারু,  উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী , উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান সহ বিএনপি’র বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য @ কামরুজ্জামান রতন

Update Time : ০১:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫