১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা শাহজাহান খান

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৭২ Time View

নিজস্ব প্রতিবেদক (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান খান প্যারোলে মুক্তি পেয়ে তাঁর প্রয়াত স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন।শনিবার (১৯ অক্টোবর) ভোর ৬টায় শাহজাহান খানের সহধর্মিণী ডা. গুলশান আক্তার বানু (ডা. জি. এ. বানু) ইন্তেকাল করেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।স্ত্রীর জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে তাঁকে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেই মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন এই পোড় খাওয়া রাজনীতিক।দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত শাহজাহান খান আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। প্রতিকূল পরিস্থিতিতেও দলের প্রতি তাঁর অবিচল আস্থা ও ত্যাগের মনোভাব স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ তাঁর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা শাহজাহান খান

Update Time : ০৪:২২:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫