
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বুধবার সকালে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ শিকার করার অভিযোগে এক জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আ. করিম (২০)। তিনি টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।অভিযানটি পরিচালনা করেন গজারিয়া সহকারি কমিশনার ভূমি ডাঃ হামিদা মোস্তফা । উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর
Reporter Name 











