
শাকিল প্রধান (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের দায়ের করা ভরণপোষণ মামলায় ছেলেকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। আটক ব্যক্তি আবু তাহের (৩৫) গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের ইসমাঈল মাতব্বর ও শান্তি বেগমের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গজারিয়া থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, “আবু তাহেরের বিরুদ্ধে তাঁর মা শান্তি বেগম ভরণপোষণ আইনে মামলা (নং-৩০৮/২৫) দায়ের করেন। মামলাটিতে আদালত থেকে ওয়ারেন্ট জারি হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।”অভিযোগ সূত্রে শান্তি বেগম জানান, “ওয়ারিশসূত্রে নানীর বাড়ি থেকে পাওয়া ১৫ শতাংশ জমি বিক্রির কথা বলে তাহের ও বড় ছেলে বাবুল আমার অংশসহ সব জমি বিক্রি করে দেয়। তাঁরা আমার সঙ্গে প্রতারণা করেছে এবং পাওনা টাকাও পুরোপুরি দেয়নি।”গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “তাঁর নামে সি.আর মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। সেই অনুযায়ী তাঁকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
Reporter Name 











