
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ): মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ.টি.এম. ওবাইদুল্লাহ ১৫ অক্টোবর গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বহিঃবিভাগে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কেন্দ্র (এনসিডি কর্নার)সহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।সিভিল সার্জন মহোদয় স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, আবাসিক মেডিকেল অফিসারসহ সকল কনসালট্যান্ট ও মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 









