
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলাতেও চলছে বিশেষ অভিযান। জেলার বিভিন্ন স্থানে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে।
অদ্য ৬ অক্টোবর ২০২৫ তারিখে মুন্সীগঞ্জ সদর উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আনুমানিক ১০০ কেজি কারেন্ট জাল ও প্রায় ২৫,০০০ রিল জব্দ করে ধ্বংস করা হয়।এছাড়াও মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, সদর উপজেলার চর মশুরা ও মধ্যচর রমজানবেগ এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ৩টি মামলায় ৩ জনকে মোট ৩,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।অভিযানে সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ দল অংশগ্রহণ করে। জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Reporter Name 









