১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া কলিম উল্লাহ মাদ্রাসার শিক্ষক আটকে, সাত বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে পুলিশ সক্রিয়

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১০২ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ সেপ্টেম্বর ২০২৫:সাত বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে চর বাউশিয়ায় অবস্থিত ‘গজারিয়া কলিম উল্লাহ মাদ্রাসা’র শিক্ষক নোমান আহাম্মেদ (২১) কে আটক করেছে পুলিশ।আটক শিক্ষক নোমান আহাম্মেদ কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগাড়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে মাদ্রাসায় ছাত্রটির সঙ্গে অনৈতিক আচরণ করছিলেন ওই শিক্ষক। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে গজারিয়া থানায় অভিযোগ করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম। তিনি জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং মামলাটি তদন্ত করা হচ্ছে।এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এবং আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়া কলিম উল্লাহ মাদ্রাসার শিক্ষক আটকে, সাত বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে পুলিশ সক্রিয়

Update Time : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫