১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ফাঁদে যুবকের মৃত্যু! প্রেমিকা বিথীর বিরুদ্ধে পরিবারের হত্যা অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৮ Time View

অহিদুল ইসলাম  রনি (বিচিত্র সংবাদ)ঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের সজিব (পিতা: মৃত আলাউদ্দিন) রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের দাবি, তার প্রেমিকা বিথী পরিকল্পিতভাবে হত্যা করেছে।নিহত সজিবের পরিবার জানায়, বিথী (পিতা: বিল্লাল হোসেন) জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের বাসিন্দা। তিনি ডিভোর্সি ও এক সন্তানের জননী। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ভাড়া থাকতেন এবং বিউটি পার্লারে কাজ করতেন। প্রায় পাঁচ-ছয় মাস আগে সজিবের সাথে বিথীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। এরপর থেকে সজিব নিয়মিত বিথীর ভাড়া বাসায় যাতায়াত করতো।গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সোনারগাঁও উপজেলার হাবিবপুর এলাকার হারুনের ভাড়া বাসা থেকে সজিবকে রহস্যজনক মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের মা রাশিদা বেগম অভিযোগ করেন, প্রেমিকা বিথীর পরিকল্পিত হত্যার শিকার হয়েছে সজিব।পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে বিকেল ৬টার দিকে গজারিয়ার টেংগারচর গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

নারী ফাঁদে যুবকের মৃত্যু! প্রেমিকা বিথীর বিরুদ্ধে পরিবারের হত্যা অভিযোগ

Update Time : ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫