
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় প্রথমবারের মতো এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: হামিদা মুস্তফা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, উপজেলা মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ এসোসিয়েশনের সভাপতি এবং সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীরা।উপস্থিত কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে জানান যে, তারা এই সংবর্ধনা পেয়ে আনন্দিত এবং এটি তাদের ভবিষ্যতে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।
Reporter Name 









