০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভবেরচর বাস স্ট্যান্ডে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ কাজ, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিপদ বাড়ছে!!

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৬৩ Time View

এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ):গজারিয়া কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ভবেরচর বাস স্ট্যান্ডের জনবহুল এলাকা, মিয়াজী হাসপাতালের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ কাজ করছেন, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। ২৬ জুলাই ২০২৫ বিকেল ৫ টার দিকে তোলা ছবিতে দেখা যাচ্ছে, এক কর্মী বিদ্যুতের খুঁটির ওপর উঠেছেন, যেখানে কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই।এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এবং এ ধরনের অবহেলা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার কার ওপর পড়বে? এক পরিবারের জীবন নষ্ট হতে পারে। আর ঝুঁকিপাতার ভাউচার আসবে, আর তার অর্থ যাবে এক গুষ্টির পকেটে, যা ন্যায়সঙ্গত নয়।এ ধরনের কাজ করতে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা খুবই জরুরি। কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে যে, তারা নিরাপত্তা বিধান মেনে কাজ পরিচালনা করুন, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।এমন অবহেলা কর্মীদের জন্য বিপদ সৃষ্টি করছে এবং সাধারণ জনগণের জন্যও বিপদের কারণ হতে পারে। নিরাপত্তার অভাব এবং অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

ভবেরচর বাস স্ট্যান্ডে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ কাজ, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিপদ বাড়ছে!!

Update Time : ০২:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫