০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালুয়াকান্দী ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক রেজাউল করিম সেলিম মাষ্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬৭ Time View

শাকিল প্রধান (স্টাফ রিপোর্ট) বহস্পতিবার সকাল ১০টায় বালুয়াকান্দী ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম রেজাউল করিম সেলিম মাষ্টারের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আব্দুল কাদির।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, গজারিয়া উপজেলা বিএনপির নেতা শরিফ মাষ্টার, অত্র স্কুলের অধ্যক্ষ বশির আহম্মেদ, বিএনপি নেতা সিরাজ ও সমাজসেবক নুরুল আমিন মোল্লা প্রমুখ।এ সময় স্কুল এন্ড কলেজের সভাপতি বলেন, “রেজাউল করিম সেলিম ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম প্রধান শিক্ষক। তিনি জাতীয়তাবাদী আদর্শের এক নিবেদিত প্রাণ সৈনিক, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগলেও সামাজিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয় ছিলেন। এলাকার যে কোনো সামাজিক কাজে প্রথম সারিতেই তাকে পাওয়া যেত। তিনি ছিলেন একজন অত্যন্ত প্রিয় ও সম্মানিত ব্যক্তি।”তিনি আরও বলেন, “গত পরশু সর্বশেষ ভাইটার (রেজাউল করিম সেলিম) সাথে কথা হয়েছিল। তার মতো একজন সমাজহিতৈষী মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

বালুয়াকান্দী ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক রেজাউল করিম সেলিম মাষ্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১০:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫