নিজস্ব সংবাদ দাতা:মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের তিন রাস্তার মোড় এলাকা থেকে নাজমুল শিকদার (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি হোগলাকান্দি গ্রামের সালামতুল্লা শিকদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে নাজমুল শিকদারের বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে ইমামপুর ইউনিয়ন তনু সরকার কান্দির ওসমান ও শামীম নামে দুই ব্যক্তিকে সারারাত নির্যাতন, বিদেশ থেকে মায়ের জন্য আনা মালামাল লুট, দুই লাখ টাকা মুক্তিপণ দাবি এবং তাদের হাতে ৫০০ ইয়াবা ট্যাবলেট দিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যার মধ্যে নাজমুল শিকদারের নামও ছিল।এলাকাবাসীর দাবি, ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধান করা হলেও অভিযোগে উল্লেখিত ৫০০ ইয়াবার কোনো সন্ধান মেলেনি।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সাথে মুঠো ফোনে কথা বলে কোন বক্তব্য পাওয়া যায়নি।