০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় সম্পত্তি ও মাদক-সংক্রান্ত বিরোধে দু,দফা সংঘর্ষ, নারীসহ আহত ১৩

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২২০ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় সম্পত্তি ও মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে উভয় পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটে বলেঅভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি মাদক-সংশ্লিষ্ট বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় চর বাউশিয়া বড়কান্দি এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন শাহজালাল (৩৫), পিতা-আলী মিয়া; হান্নান (৪৫), পিতা-মৃত আলী মিয়া; আয়েশা (৩৫), স্বামী-গাফ্ফার; রাবেয়া আক্তার (৮০), স্বামী-মৃত আলী মিয়া; কুলসুম (৩৫), স্বামী-জাকির; এবং মান্নান (৩৭), পিতা-আলী মিয়া। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, আহতদের চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত প্রায় ৯টার দিকে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সাইদুর, মহিউদ্দিন ও শাহিনুর গুরুতর আহত হয়েছে।ঘটনার বিষয়ে স্থানীয়দের দাবি, সীমানা ও সম্পত্তি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হলেও মাদক-সংশ্লিষ্ট বিরোধও পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং দায়-দায়িত্ব নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে তারা মনে করছেন।গজারিয়া থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ জমা পড়েছে। একটি অভিযোগের বাদী মো. শাহিনের স্ত্রী সালমা আক্তার এবং অপর অভিযোগের বাদী জাকির হোসেনের স্ত্রী কুলসুম আক্তার।পুলিশ জানিয়েছে, অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় সম্পত্তি ও মাদক-সংক্রান্ত বিরোধে দু,দফা সংঘর্ষ, নারীসহ আহত ১৩

Update Time : ০১:৩৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬