
এস এম নাসির উদ্দিন. বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রবীণ নেতা ও সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম। তিনি জানিয়েছেন, তৃণমূল নেতাকর্মীদের জোরালো সমর্থন, আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং দলের নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ভিপি রফিকুল ইসলাম মাসুম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি শতাধিক মামলার আসামি হয়েছেন এবং প্রায় ছয় বছর কারাভোগ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা, হামলা ও মামলার শিকার হয়ে বর্তমানে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়েও তিনি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি আরও বলেন, দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন এবং ভবিষ্যতেও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ঐক্য সুসংহত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে কাজ করতে চান।মাসুমের দাবি, জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সভাপতি পদে দেখতে আগ্রহী। তাদের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
Reporter Name 









