এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সদস্য তারবিয়্যাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মায়ামি ডাইন ইন মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী, গজারিয়া উপজেলা সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক সরকার, মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী, ডা. আক্তার হোসাইন এবং হাজী মোঃ জালাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ মুজিবুর রহমান সরকার।প্রধান অতিথি বলেন, একটি আদর্শভিত্তিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সাংগঠনিক দক্ষতা, আত্মশুদ্ধি এবং জনসম্পৃক্ত কার্যক্রমের কোনো বিকল্প নেই। এ সময় অংশগ্রহণকারী দায়িত্বশীল সদস্যদের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, নেতৃত্বের গুণাবলি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।বক্তারা সংগঠনের আদর্শ, নৈতিক মূল্যবোধ, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।