এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ।ঈদের দিন ও পরবর্তী সময়ে পরিচালিত এ অভিযানে কোরবানির বর্জ্য দ্রুত সংগ্রহ ও অপসারণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্ব দেওয়া হয়। গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. হামিদা মুস্তফা-র নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. হামিদা মুস্তফা বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে জনস্বাস্থ্য ঝুঁকি কমানো এবং পরিবেশ দূষণ রোধে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে।”