এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়ার ফুলদী নদীর ওপর বহু প্রতীক্ষিত সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এম পি ।শুক্রবার সন্ধ্যায় গজারিয়ার ফুলদি নদীর উপর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন এবং সরকারও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান,সহকারী কমিশনার ভূমি ড. হামিদা মোস্তফা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।