১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আহত

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১০৫ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ  :মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য আহত হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের মিয়া বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।আহতরা হলেন গজারিয়া গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নাসির উদ্দিন (৬৫) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তালহা (১৬)। আহতদের মধ্যে নাসির উদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে নাসির উদ্দিনের পরিবারের সঙ্গে স্থানীয় সোহেল মিঝি, মনির ও মিলন পক্ষের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।আহত নাসির উদ্দিন অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। তিনি দাবি করেন, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মেসে বসে থাকা অবস্থায় সোহেল মিঝি, মনির ও মিলনের নেতৃত্বে ২০ থেকে ২২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার চিৎকার শুনে ছেলে জেম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে, সংঘর্ষে অপর পক্ষের কিশোর তালহা ও আহত হয়।এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোহেল মিঝি ও মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবেদ আহমেদ জানান, নাসির উদ্দিনের মাথা ও গালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তার মাথার দুই স্থানে ও গালে সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আহত

Update Time : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬