১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৮৯ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ  :দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা এই তরুণ নির্মাতার শেষ বিদায়ে অংশ নেন স্থানীয় স্বজন ও এলাকাবাসী।
সোমবার সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে অনুষ্ঠিত হয় কারিনা কায়সারের শেষ জানাজা। পরে নানীর বাগানবাড়ির আঙিনায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির কন্যা। তিনি গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মরহুম ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।
পারিবারিক সূত্র জানায়, রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও একাধিক জানাজা শেষে রাতেই তাঁর মরদেহ গজারিয়ায় আনা হয়। পরে আব্দুল্লাহপুর গ্রামের বাগানবাড়িতে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পুরো দাফন কার্যক্রম ব্যক্তিগত ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। এ সময় মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। গণমাধ্যমকর্মীদেরও দূর থেকে অবস্থান করার অনুরোধ জানানো হয়।
দাফন শেষে কারিনার ছোট ভাই সাদাত হামিদ গণমাধ্যমকে জানান, পরিবারের মানসিক অবস্থার কথা বিবেচনায় রেখেই দাফন অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার বিকেলে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

Update Time : ০৫:৪২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬