
নিজস্ব সংবাদদাতা বিচিত্র সংবাদ :
কুমিল্লার দাউদকান্দি চর চারুয়া এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সমাজ গঠনের দাবিতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ ও র্যালি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম. জসীম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ আঞ্চলিক শাখার সিনিয়র সহ সভাপতি সমাজসেবক এম. সালাহ উদ্দিন সেলিম।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী এস এম নাসির উদ্দিন, আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি সদর উ: ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এম.সফি উদ্দিন ৪নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন, সাবেক মেম্বার আশু মিয়া, সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবক বিল্লাল হোসেন ,মো: আরিফুল ইসলাম মষ্টার ,আ: লতিফ, আ:জব্বার, নয়নমিয়া, মোস্তফা কামাল রবিউল আউয়াল জাহিদ হাসান,সুশীল সমাজ সহ শান্তিকামী জনগন।প্রধান অতিথি বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।পরে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে চর চারুয়া এবং হাসনাবাদ এলাকা প্রদক্ষিণ করেন।
Reporter Name 









