এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :
ইলিশের বাড়ি চাঁদপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শন ও জনসভায় যোগ দিতে ঢাকা থেকে সড়ক পথে যাত্রাকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় মহাসড়ক সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার হাঁস পয়েন্ট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জড়ো হন মুন্সীগঞ্জ জেলা বিএনপি, গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মহাসড়কের দুই পাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক সাধারণ মানুষও।প্রধানমন্ত্রীর গাড়িবহর গজারিয়া অংশ অতিক্রম করার সময় তিনি গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও জনতার শুভেচ্ছার জবাব দেন।এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান কে এম এরাদত মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন পুস্তি, অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, ইসহাক আলী, মাসুদ ফারুক, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।