এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ // আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল। বিভিন্ন অপকর্ম আড়াল করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তারা।’বুধবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইসরাক হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি অভিযোগ করেন, গুম, খুন, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক এমন কোনো অপরাধ নেই যা আওয়ামী লীগ সরকার করেনি। ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকারও কেড়ে নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ।এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ হাসান আলী এবং গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো: ইসহাক আলী,জেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের আহ্বায়ক নাজির আহম্মেদ শিকদার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমাধ্যম কর্মীরা ।