
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ : মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে গজারিয়া সাংবাদিক সমাজ। সোমবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে আয়োজিত এ কর্মসূচিতে গজারিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য, গ্লোবাল টেলিভিশন এর প্রতিনিধি , মানবাধিকার কর্মী এস এম নাসির উদ্দিন, দৈনিক ইত্তেফাকের গজারিয়া প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল, এটিএন বাংলার গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল, স্বদেশ প্রতিদিন এর সিনিয়র সাংবাদিক মোঃ মহিউদ্দিন,বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক দেশ রূপান্তরের গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন, দৈনিক আমার বার্তার মকবুল হোসেন, দৈনিক খোলা কাগজের মো. সাইফুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির নেয়ামুল হক নয়ন, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক আলোকিত সকালের শাকিল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক নব অভিযানের আবুল হোসেন, দৈনিক মাতৃভূমির খবরের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার এবং রাজধানী টেলিভিশনের মাসুদ আহমেদ সহ গজারিয়া প্রেসক্লাব এবং গজারিয়ায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বক্তারা বলেন , সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশের পর এনটিভির স্টাফ রিপোর্টার মইনুদ্দিন সুমন ও বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ মামলাকে উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেন।মানববন্ধন থেকে সাত কর্মদিবসের মধ্যে মামলা প্রত্যাহার ও অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন বক্তারা
Reporter Name 









