এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় অনুযায়ী অনিয়মের প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।বুধবার দুপুরে ভবেরচর বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ। উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গজারিয়া উপজেলার সভাপতি এস এম নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানসহ গজারিয়া থানার উপ সহকারী পরিদর্শক রবিন ।অভিযানকালে বাজার মনিটরিং করে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করা হয়।এ সময় ভবেরচর লাইভ বেকারি অ্যান্ড স্ন্যাকস কর্নারকে ৫ হাজার টাকা এবং ভবেরচর খাদ্য ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি এস এম নাসির উদ্দিন বলেন“অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে ভোক্তাদের ভোগান্তি কমবে। কেউ যেন ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন না করে জনগণের সেধিকে খেয়াল ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।"