
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গজারিয়া থানার ভাবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ী রিয়াদের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোঃ ফারুক (৩৮) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে যায়, তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Reporter Name 









