এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ার পুরান বাউশিয়ায় সিকদার মর্ডান ডেইরি অ্যান্ড এগ্রো লিমিটেড উদ্যোগে প্রয়াত সামাদ শিকদার ও তাঁর সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ফার্মের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম হারুন শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেনমুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না এবং গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী , গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সহস্রাধিক রোজাদারের অংশগ্রহণে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।