
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, গজারিয়া শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের গজারিয়া শাখার সভাপতি মোঃ মনসুর আলম টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী এস এম নাসির উদ্দিন। গজারিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, ইলিয়াস আহমেদ, মোহাম্মদ আলী আকবর সিকদারসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
Reporter Name 









