১২:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বালুভরাট বন্ধে ইউএনও’র নির্দেশ, ঘটনাস্থল পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৬ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া মৌজায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুভরাটের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার  ৩ মার্চ  প্রায় ১১টার দিকে ইউএনও সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। স্থানীয়দের অভিযোগ, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে কিছু ব্যক্তি কৃষিজমি ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন না করেই ড্রেজার দিয়ে মাটি ও বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে কৃষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী কয়েকজন কৃষক জানান, তাদের জমি বিক্রয় না করেই জোরপূর্বক বালুভরাট করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তারা আরও দাবি করেন, প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মৌজায় সরকারি খাস জমি ও একটি জলাশয় রয়েছে। এসব জায়গা ঘিরে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে বালুভরাট করা হলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে সরকারি জমি বা জলাশয়ের শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে বালুভরাট বা জমির শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। ঘটনাস্থলে প্রাথমিকভাবে অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে পরিবেশ ও নদী-খাল রক্ষা সংশ্লিষ্ট স্থানীয় সচেতন মহল অবৈধ বালুভরাট বন্ধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি, জলাশয় বা কৃষিজমিতে অনুমোদনবিহীন কোনো ভরাট কার্যক্রম চললে তা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

অবৈধ বালুভরাট বন্ধে ইউএনও’র নির্দেশ, ঘটনাস্থল পরিদর্শন

Update Time : ০১:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬