এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী (মাখাভাঙ্গা)গ্রামের মেধাবী শিক্ষার্থী হাফসা আক্তার আনিকা ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে মাথাভাঙ্গা আলিম মাদ্রাসার শিক্ষার্থী।
তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, হাফসা নিয়মিত ও মনোযোগী শিক্ষার্থী হিসেবে সবসময়ই ভালো ফলাফল করে আসছে। তার এ সাফল্য প্রতিষ্ঠানের জন্যও গৌরবের।হাফসা আক্তার আনিকা মোঃ আহাদ হোসেন ও জুলি আক্তারের কন্যা। তার পিতা মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, সবার দোয়া ও সহযোগিতা পেলে হাফসা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।