০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ধানের শীষের ফেস্টুন-ব্যানার অপসারণের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর বাউশিয়া (বড়কান্দী) এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মহিউদ্দিনের উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শেষ হওয়ার পরপরই গ্রামের বিভিন্ন স্থান থেকে ধানের শীষ প্রতীকের একাধিক ফেস্টুন ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন।প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু, ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. মান্নান মিয়াজী, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, মাহাদী ইসলাম বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মহিউদ্দিন মৃধা, যুবদল নেতা আশরাফুল আলম সবুজ, শাহ আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বঙ্গ নজরুল ইসলামসহ অন্যান্যরা।
উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু অভিযোগ করে বলেন, “আমার এই ওয়ার্ডে ৫০টিরও বেশি ফেস্টুন ও ব্যানার ছিল। ফুটবল প্রতীকের মিছিলের পর এখন একটি ব্যানারও নেই। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মহিউদ্দিন মৃধা বলেন, “ধানের শীষ প্রতীকের ফেস্টুন-ব্যানার অপসারণের ঘটনা ন্যাক্কারজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বসহকারে দেখা উচিত।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ও ইউনিয়ন বিএনপির পদত্যাগী আহ্বায়ক মো. হাসমত আলী তাঁতী বলেন, “ঘটনা সত্য নয়। একটি ছোট ছেলে পড়ে যাওয়া ব্যানার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় ধানের শীষের ফেস্টুন-ব্যানার অপসারণের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

Update Time : ০২:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬