এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :২৬ জানুয়ারি ২০২৬দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)বহিষ্কৃতরা হলেন-মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির।আজ রবিবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।বিএনপি নেতারা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংহত রাখতে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।