
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা কে বহিষ্কার করা হয়েছে ।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ বহিষ্কারাদেশ কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও জানানো হয়েছে। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
Reporter Name 









