
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জ-৩ আসনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। এ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।প্রচারণার প্রথম দিনেই ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন জুলাই শহিদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণমিছিল ও পথসভায় অংশ নেন। প্রচারণার প্রথম দিনে ভাটেরচর, বালুয়াকান্দি ও টেঙ্গারচর এলাকার বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, ইছাক আলী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।উঠান বৈঠক ও পথসভাগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
Reporter Name 









