এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :অবসরপ্রাপ্ত বিজিবি সুবেদার মেজর ও বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক কফিল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভোর চারটায় রাজধানীর মিরপুর–১১ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তার ইন্তেকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।