
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ:
মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫),আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত চারজনই ওই এলাকার চিহ্নিত ও সক্রিয় মাদক ব্যবসায়ী।অভিযানকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
Reporter Name 











