এস এম নাসির উদ্দিন ( বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়া থানার পুলিশ দেড় কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে।গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল শিকদার ও সঙ্গীয় ফোর্স সোমবার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজু মিয়ার বসতঘরের সামনে থেকে আলম দেওয়ান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক আলম দেওয়ান মৃত কাদের দেওয়ানের ছেলে এবং তার বাড়ি বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউসিয়া গ্রামে। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা মাদক ব্যবসার উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গজারিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।গজারিয়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।