০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র, ক্যাম্প ও নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৮২ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :মুন্সিগঞ্জের গজারিয়া 
০৬ জানুয়ারি ২০২৬, রোজ মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, সততা, দৃঢ়তা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ফোর্সের যেকোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে আশ্বাস দেন।পরবর্তীতে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। জেলা পুলিশের এই নিরপেক্ষতা ও সতর্কতা নির্বাচনকালীন সময়েও অব্যাহত থাকবে বলে তিনি জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব মোঃ ফিরোজ কবির, সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট জনাব আরেফিন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ, গজারিয়া নৌ ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র, ক্যাম্প ও নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

Update Time : ০৩:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬