০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ার আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি শিশির গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৭২ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিশির (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।গ্রেপ্তারকৃত শিশির গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১-এর একটি দায়িত্বশীল সূত্র।র‍্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিশিরকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে জহিরুল ইসলাম জয় (২৬)-কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবার দ্রুত বিচার দাবি করে আসছিল।র‍্যাব-১১ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ার আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি শিশির গ্রেপ্তার

Update Time : ১২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬