এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী কামরুজ্জামান রতনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এরই ধারাবাহিকতায় গতকাল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও ঘরে ঘরে প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রোকনুজ্জামান মেম্বার, থানা চালক দলের সভাপতি আবু সাইদ সিকদার, ভবেরচর চালক দলের সভাপতি আব্দুল বাছেদ প্রধান সহ ফরিদ, তারিকুল, ওমর ফারুক, শরিফ খান, আবু তাহের, মোস্তাক খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপির প্রার্থীকে জয়ী করার আহবান জানান তারা।