এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মেঘনা প্যাকেজিং লিমিটেড, মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেড, মেঘনা লজিস্টিকস ও মেঘনা বুলস এন্ড ডেইরি ফার্ম-এর ব্যবস্থাপনা পরিচালক, গজারিয়ার কৃতি সন্তান মরহুম মেজর জসিম সাহেবের সুযোগ্য সন্তান আসিফ জসিম এর নির্দেশনায় গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সমাজের অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তীব্র শীতে এই সহায়তা পেয়ে উপকৃতরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এলাকাবাসীর মতে, জনাব আসিফ জসিম সাহেবের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে তাঁর এই উদ্যোগ প্রশংসার দাবিদার।এ মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আসিফ জসিম সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর নেক হায়াত, সুস্বাস্থ্য ও মানবতার কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক কামনা করেন।