১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের সঙ্গে বেরিয়ে তিন দিন নিখোঁজ থাকার পর মিলল মরদেহ

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৭৮ Time View

এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর গত তিন দিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক।রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে গজারিয়া উপজেলার সীমানাধীন কাজীপুরা এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহতের নাম উমায়ের হাসান (২৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মুক্তার গাজীর ছেলে বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের মাধ্যমে নদীতে একটি ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন।নিহতের স্বজনরা জানান, উমায়ের হাসান কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল।গজারিয়া থানা পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

বন্ধুদের সঙ্গে বেরিয়ে তিন দিন নিখোঁজ থাকার পর মিলল মরদেহ

Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫