১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৯১ Time View

এস এম নাসির  উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। পচা-বাসি খাবার পরিবেশন ও অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেস্টুরেন্ট দুটিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ওমর ফারুক অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে ঢাকা মিষ্টিমুখ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং বাংলা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, “আজকের অভিযানে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”এ সময় গজারিয়া এসিল্যান্ড অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার মো. শরীফ হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা

Update Time : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫