০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়াবাসীর প্রত্যাশা: মুন্সিগঞ্জ সদরের ভোটে গজারিয়ার সন্তানকে প্রতিনিধিত্ব দেওয়ার দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৭৫ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে গজারিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। গজারিয়ার জনগণের দাবি, অতীতে বারবার মুন্সিগঞ্জ সদর থেকে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবার সেই সহযোগিতার ন্যায্য প্রতিদান প্রত্যাশা করছেন তারা।স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ বার গজারিয়ার ভোটে মুন্সিগঞ্জ সদরের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সেই ধারাবাহিকতায় ১২তম বারের মতো আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে গজারিয়ার গর্বিত সন্তান, বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনকে মুন্সিগঞ্জ সদর উপজেলার ভোটারদের সমর্থন দেওয়াকে মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে দেখছেন গজারিয়ার সর্বস্তরের মানুষ।গজারিয়াবাসীর বক্তব্য, ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে গজারিয়া উপজেলার সন্তান অধ্যাপক একেএম শামসুল হুদা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ (ফেব্রুয়ারি ও জুন), ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে গজারিয়ার মানুষ বারবার মুন্সিগঞ্জ সদরের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।তাদের মতে, দীর্ঘ এই রাজনৈতিক সহযোগিতা ও ঐতিহাসিক বাস্তবতাকে সম্মান জানিয়ে এবার গজারিয়ার একজন যোগ্য ও দক্ষ প্রার্থীকে সংসদে পাঠানো সময়ের দাবি। দলমত নির্বিশেষে এই দাবি এখন গজারিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।স্থানীয় সচেতন মহল মনে করছেন, পারস্পরিক আস্থা, রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এই দাবির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে ভোটাররা এই প্রত্যাশার প্রতিফলন ঘটান কি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়াবাসীর প্রত্যাশা: মুন্সিগঞ্জ সদরের ভোটে গজারিয়ার সন্তানকে প্রতিনিধিত্ব দেওয়ার দাবি

Update Time : ০২:৫৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫