
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায়, উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সংস্থার মাসিক সভা বৃহস্পতিবার বিকেলে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বাউশিয়া উন্নয়ন সমিতি মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয়।উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সভাটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামসুল ইসলাম (অব.) এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার আলমগীর দেওয়ান (অব.)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) আমিরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা এছাড়া সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, টেঙ্গারচর ইউনিয়নের সভাপতি ওয়ারেন্ট অফিসার আব্দুল মতিন (অব.) এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,ইমামপুর ইউনিয়নের সভাপতি শামসুল হক, লোকমান সিকদার, দেলোয়ার আবু সালেহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি–সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী সদস্যরা সভায় অংশ নেন।সভার শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 









