এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :ঢাকা রেঞ্জের আওতাধীন মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে থানাভিত্তিক দায়িত্ব বণ্টন শেষে সংশ্লিষ্ট ওসিদের নামের তালিকা প্রকাশ করা হয়। দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তারা নিজ নিজ থানায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের তালিকা—শ্রীনগর থানা: মোহাম্মদ জুয়েল মিঞা (বিপি 8006102701), নিজ জেলা মানিকগঞ্জ।সিরাজদিখান থানা: মোঃ আব্দুল হান্নান (বিপি 7604101011), নিজ জেলা সিরাজগঞ্জ।লৌহজং থানা: মোঃ মনিরুল ইসলাম (বিপি 8106111029), বাড়ি ঝালকাঠি।টঙ্গিবাড়ি থানা: মোহাম্মদ মনিরুল হক ডাবলু পিপিএম (বিপি 7806098521), নিজ জেলা রাজবাড়ী।পদ্মা সেতু উত্তর থানা: সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন (বিপি 7806106955), নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া।মুন্সীগঞ্জ সদর থানা: মোঃ মমিনুল ইসলাম (বিপি 7217006322), নিজ জেলা টাঙ্গাইল।গজারিয়া থানা: মোঃ হাসান আলী (বিপি 8008121412), নিজ জেলা রাজশাহী।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে নতুন অফিসার ইনচার্জরা শিগগিরই মাঠপর্যায়ে যোগদান করে কাজ শুরু করবেন বলে জানা গেছে।