এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আনারপুরায় জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদের নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ। উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পাঁচবারের এমপি ও প্রতিমন্ত্রী জননেতা আব্দুল হাইয়ের পুত্র ইফতিকার আলম রিপন।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহানউদ্দিন ভূঁইয়া ও আহসান উল্লাহ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন,সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি মাস্টার ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক বায়োজিদ শ্রাবণ,ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিক সিকদার,মহিবুর রহমান রিফাত, হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।